1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের মহড়া, দেশীয় ৬টি অস্ত্র উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৯১ Time View

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের মহড়া, দেশীয় ৬টি অস্ত্র উদ্ধার

মোঃ নাঈম হোসেন পলোয়ান, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতা নিয়ে উদ্বেগের মধ্যেই এক সাহসী পদক্ষেপের নজির স্থাপন করেছেন বিএনপি নেতা-কর্মীরা। উদ্ধার হয়েছে ৬টি দেশীয় অস্ত্র, যা পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একদল কিশোর গ্যাং প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিছু বিএনপির নেতা-কর্মীরা। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তারা দ্রুত সাহসিকতার সাথে কিশোর গ্যাং সদস্যদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে কিশোর গ্যাং সদস্যরা ঘটনাস্থলেই তাদের হাতে থাকা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে চাঁদপুর সদর মডেল থানাকে অবহিত করা হয়।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার (এসআই) উপ-পরিদর্শক মোখলেছ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফেলে যাওয়া ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যান।

চাঁদপুর সদর মডেল থানার (ওসি) মোঃ ফয়েজ আহমেদ জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয় নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho