1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১২৮ Time View

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে সেবার ব্রতে চাকুরি” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

​বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর দ্বিতীয় দিনে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের তৃতীয় দিনের পরীক্ষা (১৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং) অনুষ্ঠিত হয়। উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি সহ নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সগণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তিন দিনের মাঠ পর্যায়ের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।
​আজকের কার্যক্রমে তিনটি ইভেন্ট—যথাক্রমে ১৬০০ মিটার দৌড় (পুরুষ) /১০০০ মিটার দৌড় (নারী), ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং শেষে যোগ্য প্রার্থীদের ব্রিফিং প্রদান করেন জেলার পুলিশ সুপার মহোদয়। তিনি প্রার্থীদের কোনো প্রকার দালাল চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করাসহ প্রতারণার শিকার না হওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন। সফলতার সঙ্গে তিন দিনের কার্যক্রম সম্পন্ন করে উত্তীর্ণ হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান এবং পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho