1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

আমার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে মানুষের কল্যাণ করতে চাই কাউন্সিলর প্রার্থী মোঃ নুরুল আমিন শেখ বিপ্লব

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৪১ Time View

আমার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে মানুষের কল্যাণ করতে চাই কাউন্সিলর প্রার্থী মোঃ নুরুল আমিন শেখ বিপ্লব

শফিকুর রহমান, নিজস্ব প্রতিনিধি:

আসন্ন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন জনবান্ধব ব্যক্তিত্ব মোঃ নুরুল আমিন শেখ বিপ্লব।

অবহেলিত মানুষের অধিকার আদায় এবং একটি আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।

নির্বাচনী অভিমত ব্যক্ত করে মোঃ নুরুল আমিন সেখ বিপ্লব বলেন, “আমি ৬নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।মাদক ও সন্ত্রাস নির্মূল, উন্নত রাস্তাঘাট নির্মাণ এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।বিশেষ করে আমাদের যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে একটি সুস্থ ও সুন্দর জীবন উপহার দিতে আমি বদ্ধপরিকর।”

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনার সময় মোঃ নুরুল আমিন শেখ বিপ্লব নিজের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত নিরলসভাবে কাজ করেছেন। অসহায় ও দুস্থ পরিবারগুলোর ঘরে ঘরে খাদ্যসামগ্রী, সুরক্ষাসামগ্রী এবং নগদ অর্থ পৌঁছে দিয়ে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তিনি নিজেকে জননেতা নয়,বরং জনগণের একজন ‘পরিচ্ছন্ন সেবক’ হিসেবে নিয়োজিত করতে চান।

জনপ্রিয়তার শীর্ষে নুরুল আমিন সেখ বিপ্লব বিগত বছরগুলোতে তার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে ওয়ার্ডের সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।স্থানীয় বাসিন্দাদের মতে সৎ, যোগ্য এবং কর্মঠ নেতৃত্বের কথা উঠলে সবার আগে নুরুল আমিন সেখ বিপ্লবের নাম চলে আসে। এলাকাবাসী এবার একজন নিঃস্বার্থ সেবক হিসেবে ৬নং ওয়ার্ডে তাকেই কাউন্সিলর হিসেবে দেখতে চান।

নিজের লক্ষ্য সম্পর্কে মোঃ নুরুল আমিন সেখ বিপ্লব আবেগঘন কণ্ঠে বলেন: “আমার কোনো বড় রাজনৈতিক পদ-পদবী বা আলিশান বাড়ি- গাড়ির মোহ নেই।আমি শুধু আমার ওয়ার্ডের মানুষের সাথে মিশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে,তা দিয়ে মানুষের কল্যাণ করতে চাই।আমাদের এই মা, মাটি ও মানুষের সেবা করাই আমার জীবনের লক্ষ্য।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho