1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কোটালীপাড়ায় ডিবি পরিচয়ে অপহরণের সময় আটক ৪

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৯২ Time View

কোটালীপাড়ায় ডিবি পরিচয়ে অপহরণের সময় আটক ৪

রিকি শেখস্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে ডিবি পরিচয় দিয়ে অপহরণ ও ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 
শুক্রবার (২৪ এপ্রিল) আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
গতকাল রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও শিব শংকর কর্মকার দোকান বন্ধ করে কোটালীপাড়ার রতাল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সিকিরবাজার এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস থেকে ৪ ব্যক্তি ডিবি পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা চারদিকে খবর ছড়িয়ে দেন।
ডাকাত দল গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় পয়সারহাটের ব্যবসায়ীরা মাইক্রোবাসটির গতিরোধের চেষ্টা করে। এসময় ডাকাতরা পথ পরিবর্তন করে রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামের দিকে ঢুকে পড়ে। পরে এলাকাবাসী দুই দিক থেকে ঘিরে ফেলে ৪ ডাকাতকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ডাকাতরা হলো—বরিশাল জেলার উজিরপুরের রবিউল ঢালী (২৫), বাকেরগঞ্জের ইলিয়াছ (৩২) ও পারভেজ (৩৩) এবং বরগুনা জেলার বামনা উপজেলার জহির (৩৮)।
শুক্রবার আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী কোটালীপাড়া থানা পুলিশ মুশরিয়া স্লুইজগেটের পাশ থেকে র‍্যাবের পোশাক, হাতকড়া এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে। কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং আসামিদের জেল হাজতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho