গোপালগঞ্জকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই ___ ডাঃ কে এম বাবর এমপি
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ এর আওতায় ১০২নং বীণাপাণি, ৯৩নং বেদগ্রাম এবং ৩২নং হরিদাসপুর এই ৩ (তিন) টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ এবং ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোপীনাথপুর–ঘাঘাধলইতলা সড়ক (দৈর্ঘ্য ১১.৫ কিঃ মিঃ) এবং রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট-এর আওতায় চন্দ্রদিঘলিয়া আরএইচডি–বড়দিয়া জিসি–মধুমতি বাজার সড়ক (দৈর্ঘ্য ১১.৬ কিঃ মিঃ) সহ সর্বমোট ৪৫ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৫ (পাঁচ) টি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। এই ৫ (পাঁচ) টি স্কিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত হয়েছে।
গোপালগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. এহসানুল হক সহ সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।
সরেজমিনে প্রকল্প পরিদর্শন ও উদ্বোধনকালে সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বলেন, গোপালগঞ্জকে আলাদা ভাবে দেখার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, আমি মাননীয় প্রধান মন্ত্রীর সঙ্গে কথা বলেছি ও বিভিন্ন মন্ত্রলয়ের মাননীয় মন্ত্রী মহোদয়দের সাথেও কথা হয়েছে গোপালগঞ্জে উন্নয়নের কাজ চলমান থাকবে। প্রকল্প পরিদর্শন ও উদ্বোধনের সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কে এম বাবরের সহধর্মিনী ডাঃ রাবেয়া আক্তার।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ কমাহমুদ হাসান, সদর উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহ, উপ সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, ১০২নং বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য রিয়াজউদ্দিন লিপটন, বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, অত্র শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য শিক্ষকগণ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর সদ্য সমাপ্ত ৩২নং হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন পরিদর্শন ও উদ্বোধনের পর গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবরকে বীর মুক্তিযোদ্ধা ছবেদ আলী ভুঁইয়ার উদ্যোগে গণসংবর্ধনা প্রদান করা হয়। পরে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের পাশে সদ্য সমাপ্ত আরএইচডি — বড়দিয়া জিসি সড়ক প্রশস্তকরণ (চেইনঃ ০০ –১১৬০০ মিঃ) কাজের ফলক উন্মোচন করেন। ফলক উন্মোচনের পরে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নয়ন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মিটু শিকদার, ইউপি চেয়ারম্যান জবেদ মোল্লার উদ্যোগে আরো একটি সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে লিয়াকত আলী ভূইয়া সহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। এরপরে এমপি ডাঃ কে এম বাবর সদ্য সমাপ্ত গোপীনাথপুর — ঘাঘাধলাইতলা সড়ক প্রশস্তকরণ (চেইনঃ ০০ — ১১৫০০ মিঃ) কাজের উদ্বোধন ঘোষণা করেন।
Leave a Reply