1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় – এমপি সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২১৭ Time View

একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় – এমপি সেলিমুজ্জামান সেলিম

মোঃমুঈনুল ইসলাম শুভ

গভীর শ্রদ্ধা ও শোকাবহ পরিবেশে গোপালগঞ্জের মুকসুদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম মতিউর রহমান মুন্সীর সহধর্মিণী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সীর মাতার কবর জিয়ারত করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

শনিবার (২৫ এপ্রিল) রাতে তিনি মুকসুদপুর উপজেলার প্রভাকরদী বড় বাড়িতে গিয়ে মরহুমার কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। উপস্থিত সকলে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

কবর জিয়ারত শেষে এমপি সেলিমুজ্জামান সেলিম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের আহ্বান জানান। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে তার জন্য দোয়া-ই হতে পারে সবচেয়ে বড় সান্ত্বনা।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন।

স্থানীয়দের মতে, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও এ ধরনের মানবিক উপস্থিতি সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho