1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ Time View

কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকাদের অংশগ্রহণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কেপি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় বালক বিভাগে সোনাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিতাইকুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সোনাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৪-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে বালিকা বিভাগে নলুয়া ফিডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত ফাইনালে নলুয়া ফিডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয় পেয়ে শিরোপা জিতে নেয়।
উপজেলার মোট ১৮৭ টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থ, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। মাঠে খেলার মাধ্যমে তারা শুধু শারীরিকভাবে শক্তিশালী হয় না, বরং শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বগুণও অর্জন করে। আজকের এই আয়োজন প্রমাণ করে—আমাদের শিক্ষার্থীরা সুযোগ পেলে যে কোনো ক্ষেত্রেই সাফল্য দেখাতে পারে। মাদক, মোবাইল আসক্তি ও নানা সামাজিক অবক্ষয় থেকে শিশুদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা বিএনপির সভাপতি এম এম মহিউদ্দিন বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে তারা সুস্থ ধারায় বেড়ে উঠবে এবং সমাজ থেকে বিপথগামিতা কমবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত বলেন, প্রাথমিক স্তরে এই আয়োজন খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
টুর্নামেন্টে বালক বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সোনাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়ন্ত ত্রিপুরা এবং বালিকা বিভাগে সেরা খেলোয়াড় হন নলুয়া ফিডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিয়া বাড়ৈ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho