1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

*মানিকগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভনে ৩২ লাখ টাকা আত্মসাৎ: দুই আসামি কারাগারে।*

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ Time View

*মানিকগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভনে ৩২ লাখ টাকা আত্মসাৎ: দুই আসামি কারাগারে।*

মোঃ টিপু সুলতান খাঁন
ভ্রাম্যমান রিপোর্টার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (৪) মামলার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মোঃ জহিরুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

মামলার বাদী বাদল বিশ্বাস ও মোঃ দেলোয়ার হোসেন বিশ্বাস জানান, অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্তরা তাদের কাছ থেকে নগদ ৩২ লাখ টাকা গ্রহণ করেন। নির্ধারিত সময় পার হলেও তাদের বিদেশে পাঠানো হয়নি।

ভুক্তভোগীরা অভিযোগ করেন পরবর্তীতে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে অভিযুক্তরা তা দিতে অস্বীকৃতি জানান। ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়। এমনকি মামলা না করার জন্যও চাপ প্রয়োগ করা হয়।

পরে ভুক্তভোগীরা স্থানীয়দের সহায়তায় বাড়িতে ফিরে এসে আইনি পদক্ষেপ গ্রহণ করেন। থানায় গেলে তাদের আদালতে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–৩ এ মামলা দায়ের করা হয় যা বর্তমানে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্তাধীন ছিল।

ভুক্তভোগী অলিদ বিশ্বাস বলেন
“সরল বিশ্বাসে আমি, আমার বাবা ও চাচা দেলোয়ার জমিজমা বিক্রি করে ৩২ লাখ টাকা দিয়েছি। কিন্তু তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

তিনি আরও বলেন,
“আমাদের মতো যেন আর কেউ এমন প্রতারণার শিকার না হয়, সে জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho