1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২০৬ Time View

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় চৌর্যবৃত্তি প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক সফটওয়্যার টার্নিটিনের ব্যবহার শুরু করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। টার্নিটিন সফটওয়ারের ব্যবহার এমন একটি আন্তর্জাতিক মানের অনলাইন চৌর্যবৃত্তি শনাক্তকরণ ব্যবস্থা, যার মাধ্যমে গবেষণাপত্র, অ্যাসাইনমেন্ট কিংবা যেকোনো একাডেমিক লেখার মৌলিকতা সহজেই যাচাই করা সম্ভব।
কোনো ডকুমেন্ট টার্নিটিনে সাবমিট করা হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন একাডেমিক জার্নাল, গবেষণাপত্র, বই, প্রকাশনা, ওয়েবসাইটসহ বিপুল অনলাইন ডাটাবেজের সঙ্গে তুলনা করে। ফলে বিদ্যমান তথ্যের সাদৃশ্য বা মিল নির্ভুলভাবে শনাক্ত করা যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী তথা গবেষকদের মধ্যে মৌলিক গবেষণার চর্চা আরও জোরদার হবে। পাশাপাশি একাডেমিক সততাও নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho