1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৯০ Time View

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস।

সোমবার (৪ মে ) সকালে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার হলি ক্যাথলিক চার্চ -এ সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিওকলে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা-এর মহাপরিচালক মোঃ আবদুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি ক্যাথলিক চার্চের ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার ডেভিড ঘরামী, মাইকেলস জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার লুডস মেরি, সহকারী প্রধান শিক্ষক
প্রেমানন্দ হালদার এবং সহকারী ফাদার অলিভার অলোক
বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

প্রধান অতিথি মোঃ আবদুল জলিল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করা হয়েছে এবং তা ক্রমান্বয়ে দেশব্যাপী চালু করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত কৃষক কার্ড ইতোমধ্যে চালু হয়েছে এবং তা ক্রমান্বয়ে দেশব্যাপী চালু করা হবে, কার্ড পেতে কোনো ধরণের আর্থিক লেনদেন করবেন না।

তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা জরুরী। সরকার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ হাতে নিয়েছে। পাশাপাশি চলমান হামের টিকাদান সম্পর্কে তিনি সকলকে অবহিত করেন।

নারী সমাবশ শেষে উপস্থিতিদের মাঝে সরকারের বিভিন্ন সেবা ও উদ্যোগ নিয়ে নির্মিত জনসচেতনতামূলক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য গাড়ি এবং বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho