1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে নিখোঁজ ইজিবাইক চালক শহিদুল মাতব্বর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন: লাশ উদ্ধার, গ্রেপ্তার-২ টুঙ্গিপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ার অভিযোগ নিখোঁজের ৫ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মাদক কারবারিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফরিদগঞ্জ থানার সামনে মানববন্ধন গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গোপালগঞ্জ পৌরসভায় পরিবর্তনের প্রত্যাশা, মেয়র পদে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামীলীগ নেতা উত্তম কুমার দাসের পদত্যাগ কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ মাহামদুল হাসান বাপ্পিকে যুবদল কেন্দ্রীয় কমিটিতে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মুকসুদপুরে আনন্দ মিছিল

মুকসুদপুরে কৃষকের ধান কর্তনে যুবদলের সহযোগিতা

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৬২ Time View

মুকসুদপুরে কৃষকের ধান কর্তনে যুবদলের সহযোগিতা

এমপি সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, মুকসুদপুর, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকদের ধান কাটায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা। গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম-এর নির্দেশনায় পরিচালিত এ মানবিক কর্মসূচি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মঙ্গলবার (৫ মে) উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের পাকা ধান কাটতে মাঠে নামেন যুবদলের নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান। এসময় যুবদলের নেতাকর্মীরা কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটা, আঁটি বাঁধা ও মাঠ থেকে ধান সংগ্রহের কাজে অংশ নেন।
স্থানীয় কৃষকরা জানান, শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে অনেক কৃষক সময়মতো ধান কাটতে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে যুবদলের এই উদ্যোগ কৃষকদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।
কৃষকদের একজন বলেন, ধান পাকলেও শ্রমিক পাওয়া যাচ্ছিল না। যুবদলের ছেলেরা মাঠে নেমে আমাদের অনেক উপকার করেছে। এতে সময়মতো ধান ঘরে তুলতে পারছি।

মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব
মাহফুজ হাসান বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমাদের নেতা সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের নির্দেশনায় আমরা কৃষকদের সহযোগিতায় মাঠে কাজ করছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক কর্মসূচির বাইরে সাধারণ মানুষের প্রয়োজনে এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho