1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে সেলিমুজ্জামান সেলিম এমপি

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩১৭ Time View

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে সেলিমুজ্জামান সেলিম এমপি
আশিকুর রহমান মুন্সিঃ
গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী রাজনীতির অভিভাবক, গোপালগঞ্জ-০১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিমকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য নির্বাচিত করায় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
তার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সেলিমুজ্জামান সেলিমের দূরদর্শী নেতৃত্ব, শিক্ষাবান্ধব মনোভাব এবং উন্নয়নমুখী কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নেতাকর্মীরা জানান, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে তার দীর্ঘদিনের আন্তরিকতা ও অবদান গোপালগঞ্জের তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক হবে। তার হাত ধরেই শিক্ষা, মেধা ও সম্ভাবনার আলো আরও ছড়িয়ে পড়বে জেলার প্রতিটি প্রান্তে।
এদিকে, সেলিমুজ্জামান সেলিমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিভিন্ন মহল দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho