1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

গোপালগ‌ঞ্জে বা‌সের ধাক্কায় বাইক আরোহী নিহত রিকি শেখ স্টাফ রিপোর্টার :

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৭৪ Time View

গোপালগ‌ঞ্জে বা‌সের ধাক্কায় বাইক আরোহী নিহত
রিকি শেখ স্টাফ রিপোর্টার :
গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানীতে বা‌সের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস (৫৪) না‌মে এক মোটরসাই‌কেল নিহত হয়েছেন।
বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়‌কের কা‌শিয়ানী উপ‌জেলার তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা  ঘটে।

নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস কা‌শিয়ানী উপ‌জেলার পারকরফা জালা‌লিয়া মাদরাসার অ‌ফিস সহকারী ও ওড়াকা‌ন্দি ইউ‌নিয়‌নের ঘৃতকা‌ন্দি গ্রা‌মের রবীন্দ্রনাথ বিশ্বা‌সের ছে‌লে।
কাশিয়ানীর ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে পু‌লিশের সা‌র্জেন্ট মো. আব্দুল গাফ্ফার স্থানীয়‌দের বরাত দি‌য়ে জা‌নি‌য়ে‌ছেন, সকাল ৯টার দি‌কে বিনয় কৃষ্ণ বিশ্বাস বা‌ড়ি থে‌কে মোটরসাই‌কেলে করে তার কর্মস্থল কা‌শিয়ানীর পারকরফা  জালা‌লিয়া মাদরাসায় যা‌চ্ছিলেন।
ঘটনাস্থ‌ল তিলছড়া বাজার এলাকায় পৌঁছা‌লে পেছন থে‌কে ঢাকাগামী দোলা প‌রিবহ‌নের একটা বাস তার মোটরসাই‌কেল‌টি‌কে ধাক্কা দেয়। এতে  তি‌নি রাস্তার ওপর ছিট‌কে প‌ড়ে ঘটনাস্থ‌লে নিহত হন। প‌রে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বি‌শিষ্ট জেনারেল হাসপাতা‌লে পাঠায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho