1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

*বোয়ালমারীতে দৌড়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন এক গৃহবধূ , পেছন পেছন ছুটে স্ত্রীকে বাচাতে গিয়ে আহত হলেন স্বামী।*

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৬২ Time View

*বোয়ালমারীতে দৌড়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন এক গৃহবধূ , পেছন পেছন ছুটে স্ত্রীকে বাচাতে গিয়ে আহত হলেন স্বামী।*

মোঃ টিপু সুলতান খাঁন ভ্রাম্যমান রিপোর্টার

ফরিদপুর জেলার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন নিলুফা বেগম (৪৫) নামে এক গৃহবধূ । এসময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার স্বামী আরব আলী (৫০)। স্বামী আরব আলীকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত গৃহবধূ নিলুফা বেগম ও তার আহত স্বামী আরব আলী বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের বাসিন্দা। বুধবার (৬ মে) দুপুরে পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে অভিমান করে রেললাইনের পাশ দিয়ে দৌঁড়াচ্ছিলেন নিলুফা বেগম। কুশাডাঙ্গা রেলগেট সংলগ্ন আজিজারের দোকানের সামনে এলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন নিলুফা বেগম। মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত হন তিনি।

এদিকে পিছনে চিৎকার করতে করতে ছুটে আসা স্বামী আরব আলী স্ত্রী নিলুফা বেগমকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত নিলুফা বেগম ও আরব আলীকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক নিলুফা বেগমকে মৃত ঘোষণা করেন। আরব আলী এই রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho