1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৭৫ Time View

মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম

আশিকুর রহমান মুন্সি ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে আধুনিক কেনাকাটার নতুন দিগন্ত উন্মোচন করে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ( ৮ মে) দুপুরে মুকসুদপুর কলেজ রোডের শিকদার মার্কেটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি “স্বপ্ন সুপার শপ” এর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাবেক পৌর বিএনপির সভাপতি মুয়াজ্জেম হোসেন মিন্টুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধন শেষে অতিথিরা সুপার শপটি ঘুরে দেখেন এবং এর সফলতা কামনা করেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান সেলিম এমপি বলেন, “স্বপ্ন সুপার শপ” মুকসুদপুরের সাধারণ মানুষের জন্য আধুনিক ও মানসম্মত কেনাকাটার একটি নতুন সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে এটি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho