1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে নাট্যজন কল্যাণ কুমার দাসের স্মরণসভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৬২ Time View

মুকসুদপুরে নাট্যজন কল্যাণ কুমার দাসের স্মরণসভা অনুষ্ঠিত

মাসুদ রহমান ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারীতে বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কল্যাণ কুমার দাস-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
“মঞ্চের বাতিঘর হয়ে তুমি রবে অম্লান” শীর্ষক এ স্মরণসভায় তাঁকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়াম হল-এ সমতা থিয়েটার, বাটিকামারী-এর আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, কল্যাণ কুমার দাস ছিলেন একজন নিবেদিতপ্রাণ নাট্যকর্মী, যিনি আজীবন নাট্যচর্চা ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সমতা থিয়েটারের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন এবং নাট্যাঙ্গনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার পদক, শিল্পকলা একাডেমি পদক ও সমতা থিয়েটার পদকে ভূষিত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুশায়েদ ঢালী, অধ্যক্ষ নজরুল ইসলাম পান্নু, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ আহম্মেদ, সমতা থিয়েটারের সভাপতি সাহেব আলী, সঞ্চালক রফিকুল ইসলাম, মুকসুদপুর জুবিল্যান্ট ক্লাব-এর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সেলিমসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, কল্যাণ কুমার দাসের কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের নাট্যকর্মীদের অনুপ্রেরণা জোগাবে। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে নাট্যমঞ্চে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho