আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।
স্টাফ রিপোর্টার, আলতাব হোসেন
ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে আশুলিয়ার জামগড়া মানিকগঞ্জ পাড়া মোল্লা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রুবেল (২৬) টাঙ্গাইল গোপালপুর, বর্তমান ঠিকানা মানিকগঞ্জ পাড়া আক্তারের বাড়ির ভাড়াটিয়া ও রুহুল আমিন (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদুজ্জামানের নেতৃত্বে এবং এএসআই আমিনুল ইসলামের অংশগ্রহণে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply