1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

বরইতলা-মুকসুদপুর – কাশিয়ানী আঞ্চলিক বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে পারভেজ সভাপতি- কালাম সাধারণ সম্পাদক নির্বাচিত

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৬৮ Time View

বরইতলা-মুকসুদপুর – কাশিয়ানী আঞ্চলিক বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে পারভেজ সভাপতি- কালাম সাধারণ সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী আঞ্চলিক বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (৯ মে) অনুষ্ঠিত এ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
নির্বাচনে সভাপতি পদে মোঃ হেদায়েত হোসেন পারভেজ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ চুন্নু মিয়া পান ২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহ আলম মোল্লা পান ৩২ ভোট।
সহ-সভাপতি পদে আবুল কালাম ঢালী ৩৭ ভোট এবং মোঃ আব্দুল জব্বার মোড়ল ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান ৩৫ ভোট এবং মোঃ সাইফুল ইসলাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে আঃ আহাদ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে মোঃ হাসান মোল্লা ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। সড়ক সম্পাদক পদে মোঃ ইসমাইল ৩৯ ভোট, মোঃ ওবায়দুর রহমান বাদল ৪২ ভোট এবং মোঃ নান্নু ফকির ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া কার্যকরী সদস্য পদে বিউটি আক্তার চবু ঢালী ৩৫ ভোট, গফফার মোড়ল ৩৬ ভোট, মোঃ জাকারিয়া মিয়া ৩৪ ভোট এবং মোঃ মোতাচ্ছের শেখ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি মোঃ হেদায়েত হোসেন পারভেজ বলেন, সমিতির সকল সদস্য আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবাইকে সঙ্গে নিয়ে বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী আঞ্চলিক পরিবহন খাতকে আরও শৃঙ্খলাবদ্ধ, আধুনিক ও সেবামুখী করতে কাজ করবো। মালিকদের ন্যায্য অধিকার রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং পরিবহন সেবার মান উন্নয়নে আমরা একযোগে কাজ করবো।ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য। সকলকে সঙ্গে নিয়েই সমিতির উন্নয়নে কাজ করতে চাই।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন, পরিবহন খাতের শৃঙ্খলা রক্ষা এবং মালিকদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho