1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব কাছিয়াড়া কলেজ গেইট এলাকায় মাদক বিরোধী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২২৬ Time View

ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব কাছিয়াড়া কলেজ গেইট এলাকায় মাদক বিরোধী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি:

“একজন মাদকাসক্ত শুধু নিজের জীবনই ধ্বংস করে না, ধ্বংসের মুখে ঠেলে দেয় পুরো পরিবার ও সমাজকে। সুন্দর সমাজ গঠনে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।” — এমন আহ্বান জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।

‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ।

শনিবার (৯ মে) সন্ধ্যায় ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন পূর্ব কাছিয়াড়া এলাকায় তরুণ প্রজন্মের সাংবাদিক মোঃ ইয়াছিন পলোয়ানের সার্বিক তত্ত্বাবধানে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ ছানাউল্লাহ পলোয়ান এবং সঞ্চালনায় ছিলেন মোঃ তারেক রহমান তারু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন।

এ সময় আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি মোঃ নুরুন্নবী নোমান, সমাবেশের সভাপতি মোঃ ছানাউল্লাহ পলোয়ান, উদ্যোক্তা সাংবাদিক মোঃ ইয়াছিন পলোয়ান, মোঃ পারভেজ পলোয়ান, মোঃ সাইফুল ইসলাম (রামিন) পলোয়ান এবং হাজী মোঃ সুলতান আহম্মেদ পলোয়ান।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর পলোয়ান, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ শাহাদাত তপাদার, সাংবাদিক মোঃ নাঈম হোসেন পলোয়ান ও মোঃ ফকরুল ইসলাম সিয়ামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ৮৩ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত। অথচ মাত্র পাঁচ বছর আগেও এ সংখ্যা ছিল প্রায় ৩৫ লাখ। মাদক নিরাময় কেন্দ্রগুলোর তথ্যমতে, একজন মাদকাসক্ত ব্যক্তি প্রতি মাসে গড়ে অন্তত ৬ হাজার টাকার মাদক সেবন করে থাকে।”

তিনি আরও বলেন, “মাদক কেবল একটি নেশা নয়, এটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একটি পরিবারের একজন সদস্য মাদকে জড়িয়ে পড়লে সেই পরিবারের শান্তি, স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। মাদকের ভয়াল থাবায় অনেক স্থানে সন্তানদের হাতে বাবা-মাও প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির পেছনেও মাদকের প্রভাব উদ্বেগজনকভাবে কাজ করছে।”

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে— এসব বিষয়ে পরিবারকে আরও সচেতন হতে হবে। পারিবারিক নজরদারি ও সামাজিক প্রতিরোধই পারে তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে।”

বিশেষ অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, “শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে প্রতিটি পরিবার, মহল্লা ও সমাজকে সোচ্চার হতে হবে। ঘরে ঘরে সচেতনতা তৈরি হলেই গড়ে উঠবে মাদকমুক্ত সমাজ।”

সমাবেশজুড়ে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho