1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

বিদেশ প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রীকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪৪ Time View

বিদেশ প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রীকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনঃ একত্রীকরণ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অবহিতকরণ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘সচ্ছতা’য় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও গোপালগঞ্জ প্রবাসী কল্যাণ সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) এবং প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন গোপালগঞ্জ প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মোঃ আলী হোসেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ গাজী আবিদ রায়হান, গোপালগঞ্জ বিআরটিসি’র ম্যানেজার মোঃ জামিল হোসেন, জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় এবং পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্মপরিচালক মোঃ তোজাম্মেল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. এ.টি.এম. মাহবুব-উল করিম বলেন, “প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকা শক্তি।বিদেশ থেকে ফিরে আসার পর তারা যেন দেশে গঠনমূলক কাজে আত্মনিয়োগ করতে পারেন, সেজন্য সরকার নানা ধরণের প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণ এবং পুনঃএকত্রীকরণ প্রকল্প পরিচালনা করছে। বিশেষ করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে অসুস্থ কর্মীদের চিকিৎসা সহায়তা, মৃত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান প্রদান এবং মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রয়েছে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, “প্রত্যাগত অভিবাসীদের দক্ষতাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে জেলা প্রশাসন সব ধরণের সহযোগিতা করবে। প্রবাসীদের কল্যাণে জেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ সেন্টার সবসময় সজাগ রয়েছে।”

সেমিনারে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী বিশেষ করে গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি শেখ মোস্তফা জামান ও সাধারন সম্পাদক এম টি রহমান মাহমুদ, সাংবাদিক শৈলেন্দ্র নাথ মজুমদার ও সাংবাদিক হেলাল আহমেদ সহ বিপুল সংখ্যক বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা প্রবাসীদের ডাটাবেজ নিবন্ধন এবং সরকারি সুযোগ-সুবিধা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান। পরিশেষে প্রবাসীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৈশ্বিক মহামারী করোনার কারণে বিভিন্ন দেশে হতে কাজ হারিয়ে ২০২০ সালে প্রায় ০৫ লক্ষ কর্মী দেশে ফেরত এসেছেন। প্রত্যাগত এসব কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রেফারেন্স ও আরপিএল কার্যক্রম কারিগরি সহযোগিতা
প্রদান সহ প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা তাদের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড পিএমইউ এবং ওয়েল ফেয়ার সেন্টার একযোগে বর্তমান বিশ্বের ১৭৮ দেশে
নিরলসভাবে কাজ করে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho