কৃষকের ধান কাটলেন এমপি এস এম জিলানী
রিকি শেখ গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বুধবার টুঙ্গিপাড়ার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামে কৃষকের ধান কাটায় অংশ নেন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ধান কাটার পর তিনি বলেন, শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না। তাই কৃষকদের সহযোগিতায় তারা মাঠে নেমেছেন। তিনি কৃষকদের দেশের অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
Leave a Reply