1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

মুকসুদপুরে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২০৭ Time View

মুকসুদপুরে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

মোঃসকিব আহমেদ ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামপুলিশদের কর্মদক্ষতা ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ মে) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

এসময় তিনি বলেন, গ্রাম পুলিশরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের কাজের গতি ও কার্যকারিতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো: সায়াদ উদ্দীন আহমেদ,
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা প্রভাস কুমার সাহা, উপ-প্রশাসনিক কর্মকর্তা শেখ জাবেদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমানসহ আরো অনেকে।

বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্য গৌতম সাহা জানান, নতুন এই পরিবহন সুবিধার মাধ্যমে দ্রুত সময়ে বিভিন্ন এলাকায় পৌঁছে দায়িত্ব পালন করা আরও সহজ হবে।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ গ্রাম পুলিশদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং তৃণমূল পর্যায়ে প্রশাসনিক সেবাকে আরও কার্যকর করবে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho