1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষকের উন্নয়ন ও কৃষিপণ্য রপ্তানিতে গুরুত্বারোপ

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২০৩ Time View

মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কৃষকের উন্নয়ন ও কৃষিপণ্য রপ্তানিতে গুরুত্বারোপ

আশিকুর রহমান মুন্সি ঃ

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমান এবং পার্টনার-ডিএই, ফরিদপুরের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ হাফিজ হাসান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান।

অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু ,উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মোঃ মামুনুর রহমান বলেন, পেঁয়াজ ও অন্যান্য কৃষিপণ্যের মতো সবজি সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণ কেন্দ্র স্থাপন সময়ের দাবি। তিনি এ বিষয়ে গোপালগঞ্জের সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা বলেন, আমরা যদি মানুষের কাছে প্রমাণ করতে পারি যে আমাদের কৃষিপণ্য ভালো ও খাঁটি, তাহলে বিদেশে রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেওয়া সম্ভব হবে। তিনি কৃষকদের কল্যাণ ও দেশের কৃষি উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho