1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৭৯ Time View

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর নবনির্মিত ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন করেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান উপস্থিত ছিলেন।

ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের সঙ্গে ব্যবহারিক শিক্ষার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ক্রমান্বয়ে এই হাসপাতালটির মানোন্নয়ন করব। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।

পরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর কেন্দ্রীয় ক্যাফেটারিয়ার ৩য় তলার উর্দ্ধমুখী সম্প্রসারণের উদ্বোধন করেন।

এ সময় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোঃ কামরুজ্জামান, রেজিস্ট্রার মোঃ এনাউজ্জামান, আইকিউএসি’র পরিচালক ড. মোঃ বশির উদ্দীন, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho