1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকলে, দেশ ভালো থাকবে – সেলিমুজ্জামান সেলিম এমপি

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫৭ Time View

প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকলে, দেশ ভালো থাকবে
– সেলিমুজ্জামান সেলিম এমপি

আশিকুর রহমান মুন্সি ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত ৬০ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরের এই উদ্যোগ স্থানীয় মৎস্যজীবীদের মাঝে নতুন আশার আলো জাগিয়েছে।

শনিবার (১৬) মে,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস অধিদপ্তের পরিচালক মোঃ আহসান হাবিব খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন
জেলা মৎস কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, দেশীয় প্রজাতির মাছচাষ উন্নয়ন প্রকল্প, গোপালগঞ্জের উপ-পরিচালক খাইরুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, এদেশের প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকলে, দেশ ভালো থাকবে। তিনি আরও বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। মৎস্যজীবীদের বিকল্প আয়ের সুযোগ তৈরি হলে তাদের জীবন হবে আরও স্বাবলম্বী ও নিরাপদ।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho