1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করে

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫৪ Time View

ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করে
– ইউএনও মাহমুদ আশিক কবির

মাহমুদ খান রাজু ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই দিনব্যাপী ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ জাতি গঠনে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে অভিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, প্রধান শিক্ষক রাকিবুল হাসান, রনধীর সরকার, মো. লুলু হোসেন মুন্সী, শওকত আলী মিয়া, মো. গোলাম মওলা, সুপার মো. ওয়াহিদুজ্জামান, মো. আশরাফউজ্জামান প্রমুখ।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে।

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

ক্রীড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho