1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৭১ Time View

টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত

রিকি শেখ, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (১৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সীমা সরকার (৪০) পিরোজপুরের নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী। আহত মানিক সরকার (৩০) একই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে।

পুলিশ জানায়, মানিক সরকার তার বৌদি সীমা সরকারকে নিয়ে মোটরসাইকেলে করে পিরোজপুর থেকে বরিশালের গৌরনদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে জোয়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় সীমা সরকার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত মানিক সরকারকে স্থানীয়রা উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানের চালক শামীম শেখকে আটক করেছে।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho