1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৮৪ Time View

বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা,

বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) সকালে মুকসুদপুরের বরইতলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা বদরুজ্জামান এজাজ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদ হাসান বাপ্পীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সেলিমুজ্জামান সেলিম নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ হেদায়েত হোসেন পারভেজ মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ হেদায়েত হোসেন পারভেজ মোল্লা বলেন, সমিতির উন্নয়ন, পরিবহন খাতের শৃঙ্খলা রক্ষা এবং মালিকদের স্বার্থ সংরক্ষণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho