1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৫৮ Time View

মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার অপর পাশে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

জানা যায়, ১৯৮৮ সাল থেকে পল্লী মঙ্গল ঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০০ জন সাধারণ মানুষকে চর্ম, চক্ষু, মেডিসিন ও গাইনি বিষয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

এসময় রোগীদের মাঝে প্রয়োজনীয় ঔষধ ও চশমাও বিনামূল্যে বিতরণ করা হয়। ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং সেবাগ্রহীতারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পল্লী মঙ্গলের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক সুব্রত কুমার সরকার (মাদারীপুর এরিয়া), শাখা ব্যবস্থাপক মোঃ নাজমুল হোসেনসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকবৃন্দ।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কামরুন নাহারের সার্বিক সহযোগিতায় দেশব্যাপী এ মানবিক কর্মসূচি পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho