1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২০৭ Time View

মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরের ৪৮ নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.  নুর ইসলাম বাকী উপজেলা পর্যায়ে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে শিক্ষা অঙ্গনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন নুর ইসলাম। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বারবার প্রশংসিত হয়েছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা, বিদ্যালয়ের ফলাফল এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিত্তিতে তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

এই সম্মাননা অর্জনের পর নুর ইসলাম বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।
তাঁর এই সাফল্যে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho