1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৯৪ Time View

টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত

রিকি শেখ স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯ মে) মঙ্গলবার সকালে ঢাকার ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এই মেলার উদ্বোধন করার পর স্থানীয়ভাবেও এর সূচনা করা হয়। এ উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, স্থানীয় ভূমি কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে ইউএনও জহিরুল আলম ভূমি অফিসের সামনে স্থাপিত বিশেষ বুথ ও অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এবারের মেলার প্রতিপাদ্য হলো “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন মেলা প্রাঙ্গণ থেকে নাগরিকরা ই-নামজারি, খতিয়ান, মৌজা ম্যাপ এবং অনলাইন ভূমি উন্নয়ন করের সেবা সরাসরি নিতে পারবেন। হয়রানিমুক্ত ও আধুনিক ডিজিটাল ভূমিসেবা গ্রহণ করতে উপজেলা প্রশাসন সর্বস্তরের জনগণকে মেলায় আসার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho