1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৬৬ Time View

মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

মাসুদ রহমান ঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬”।

মঙ্গলবার (১৯ মে) ৮নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন ইভেন্টে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ রহমান এনামুল, আহ্বায়ক, মুকসুদপুর উপজেলা ওলামা দল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জুয়েল শেখ ও জহুর শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ নুর ইসলাম মিয়া (বাকি)। সঞ্চালনায় ছিলেন মোঃ নাজমুল হোসেন, ৫১নং বড় বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। খেলাধুলা পরিচালনা করেন স্বপন কুমার বিশ্বাস, ১৭৯নং রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

মহারাজপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, মুকসুদপুর, গোপালগঞ্জের ব্যবস্থাপনায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho