1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে ৪ গরুর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৮৬ Time View

গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে ৪ গরুর মৃত্যু

রিকি শেখ স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার সীমান্তবর্তী কাজুলিয়া এলাকায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বেপারীরা।
স্থানীয় সূত্র জানায়, চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে ৮টি গরু কিনে ট্রাকে করে বরিশালের বানারীপাড়ার বাওলিয়া হাটে নিয়ে যাচ্ছিলেন বেপারী রানা বেপারী ও লিটন বেপারী। পথে কাজুলিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে পানিতে ডুবে ৪টি গরু মারা যায়। পরে স্থানীয় জনতা ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে জীবিত ৪টি গরু উদ্ধার করেন। তবে ট্রাকে থাকা বেপারীরা অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পর চালক নজরুল ইসলাম পালিয়ে যান।
ক্ষতিগ্রস্ত বেপারী রানা বেপারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কোরবানির ঈদকে সামনে রেখে ধার-দেনা করে গরুগুলো কিনেছিলাম। ভেবেছিলাম লাভ করে ঋণের টাকা শোধ করব, কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। এখন আমরা পুরোপুরি নিঃস্ব।”
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া ট্রাকের নিচ থেকে ৪টি মৃত ও ৪টি জীবিত গরু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চালক ঘুমের ঘোরে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho