1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

মুকসুদপুর সদর গরুহাটা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২০১ Time View

মুকসুদপুর সদর গরুহাটা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ

মুকসুদপুর ( গোপালগঞ্জ) সংবাদদাতা:
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার অন্তর্ভুক্ত চন্ডিবরদী গরুর হাট পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ। সোমবার (২৫ মে) বিকেলে তিনি হাট পরিদর্শনে যান এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার হাটে উপস্থিত গরু বিক্রেতা, ক্রেতা ও হাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি হাটের নিরাপত্তা ব্যবস্থা, ক্রয়-বিক্রয়ের পরিবেশ এবং উপস্থিত ব্যবসায়ীদের কোনো ধরনের সমস্যা বা অসুবিধা রয়েছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় জেলা পুলিশ সুপার উপস্থিত সবাইকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে বেচাকেনা পরিচালনার আহ্বান জানান।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. হুমায়ুন রশিদ, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho