1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎বুধবার চাঁদপুরের অর্ধশতগ্রামে ঈদুল আজহা উদযাপন হবে মুকসুদপুরে ছাত্রলীগ নেতার পদত্যাগ মুকসুদপুর সদর গরুহাটা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে ৪ গরুর মৃত্যু মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কুমিল্লায় পুড়িয়ে হত্যা, প্রধান আসামি সাতক্ষীরায় গ্রেপ্তার আবদুল্লাহ আল মামুন—- সাতক্ষীরা জেলা প্রতিনিধি কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৮

‎বুধবার চাঁদপুরের অর্ধশতগ্রামে ঈদুল আজহা উদযাপন হবে

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১ Time View

‎বুধবার চাঁদপুরের অর্ধশতগ্রামে ঈদুল আজহা উদযাপন হবে

মোঃ নাঈম হোসেন পলোয়ান, চাঁদপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

‎মঙ্গলবার (২৬ মে) বিকেলে আগাম ঈদের বিষয়ে সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. মাওলানা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

‎সাদ্রা দরবার শরীফের ঈদ জামাত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরবার শরীফে ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎তিনি বলেন, বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।

‎সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী।

‎পাশবর্তী ফরিদগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন হবে। এর মধ্যে উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান।

‎এছাড়া মুন্সীরহাট বাজারের পূর্ব পাশে টোরা ঈদগাহ্ ও হাফেজিয়া মাদ্রাসা ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায় আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করেন মাওলানা মো. বরকত উল্যাহ।

‎এদিকে মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম। এই উপজেলায় ছয়টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

‎সাদ্রা দরবার শরীফের ঈদ জামাত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, প্রতি বছরের মতো এবারও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লী ঈদের জামাতে অংশ নেবেন। মুসল্লিদের উপস্থিতিতে ঈদের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, প্রতিবছরের ন্যায় এবারও সাদ্রা দরবার শরীফ মাঠে পবিত্র ঈদুল আযহার জামাতের আয়োজন করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে কোরবানির পশু ক্রয়সহ সব আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

‎খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। তার অনুসারী মুসল্লীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একইসাথে ঈদুল আযহা উদযাপন করেন।

‎যেসব গ্রামে ঈদুল আজহা উদযাপন হবে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার পাঁচানি, বাহেরচর পাঁচানি, সাড়ে পাঁচানি, দেওয়ান কান্দি, উত্তর নেদামদী, আংশিক লুতুরদি, আমিয়াপুর, এনায়েতনগর, মাথাভাঙা গ্রাম এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ অর্ধশত গ্রাম।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho