1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক কাশিয়ানীতে পূর্বশত্রুতার জেরে ঈদের দিন চাচা- ভাতিজাকে পিটিয়ে গুরুতর আহতের অভিযোগ গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত ২০ গোপালগঞ্জের বাস-মাইক্রোবাস ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ‎বুধবার চাঁদপুরের অর্ধশতগ্রামে ঈদুল আজহা উদযাপন হবে মুকসুদপুরে ছাত্রলীগ নেতার পদত্যাগ মুকসুদপুর সদর গরুহাটা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪২ Time View

গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

রিকি শেখ স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রাম থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মণ্ডল নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক বৃষ্টি মণ্ডল ভেন্নাবাড়ি গ্রামের অশোক মণ্ডলের মেয়ে। রবিবার (৩১ মে) রাতে ভেন্নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই সঞ্জয় মালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপাল মণ্ডলের বন্ধ কাঁচামালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় বৃষ্টি মণ্ডলকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃষ্টি মণ্ডল জানান, তিনি দীর্ঘদিন ধরে তার আপন বোন সীমা মণ্ডলের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি মূল্যে বিক্রি করে আসছিলেন।
এসআই সঞ্জয় মালো আরও জানান, এ ঘটনায় আটক বৃষ্টি মণ্ডলের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho