1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে এসএসসি ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২০১৯ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন ২০২১

  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪৭ Time View

মুকসুদপুরে এসএসসি ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২০১৯ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন ২০২১

মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মুকসুদপুর পাইলট (বালক) উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় এসএসসি ২০১৯ ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এসএসসি ২০২১ ফুটবল একাদশ।

তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে টুর্নামেন্টটির আয়োজন করেন তাজুল ইসলাম, হাবিবুর রহমান অন্তর, রাতুল, লিমন ও আরাফাত।

ফাইনাল খেলার উদ্বোধন করেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী সাইফউদ্দীন আহম্মেদ বিদ্যুৎ সরদার এবং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহিদুজ্জামান পল্টু মিয়া।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। তবে আক্রমণাত্মক ফুটবল ও দারুণ দলীয় সমন্বয়ের মাধ্যমে ২০২১ ব্যাচের খেলোয়াড়রা ম্যাচে আধিপত্য বিস্তার করে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমান, ওয়ার্ড বিএনপির সভাপতি সাহিদুজ্জামান পল্টু মিয়া, সাধারণ সম্পাদক মো. ওয়ায়দুর শেখ, বিএনপি নেতা মাছুম সরদার, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অন্তর, সমাজসেবী মতিন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ধারাভাষ্যে ছিলেন নজরুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন রাজু সরদার।

ম্যাচ পরিচালনা করেন মোস্তফা জামান। তাকে সহায়তা করেন সুমন সরদার ও সাগর।

ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ২০২১ ব্যাচের ইমন “প্লেয়ার অব দ্য ফাইনাল” এবং শান্ত “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন।

আয়োজকদের পক্ষ থেকে তাজুল ইসলাম ও হাবিবুর রহমান অন্তর জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ও উৎসাহে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho