1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় কাইয়ুম মুন্সী মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় কাইয়ুম মুন্সী নির্বাচিত হলে উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়া হবে- তারেকুল ইসলাম রাজু টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মুকসুদপুরে প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন করলেন ডাঃ কে এম বাবর এমপি মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জ এলজিইডি’র নবাগত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান গোপালগঞ্জে আলোচিত বিচারক মোঃ সুজন মিয়ার বদলি, আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে পদায়ন

গোপালগঞ্জে প্রায় ১২’শত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৪৮ Time View

গোপালগঞ্জে প্রায় ১২’শত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১২ শত নেতা কর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায়
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।
নিজড়া মধ্যপাড়া নিবাসী, আওয়ামী নেতা ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছানোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ, উলপুর ইউপি মোঃ কামরুল হাসান বাবুল চেয়ারম্যান সহ আরো অনেকে বিএনপিতে যোগদান করেন।

এ সময় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানাই।
বিএনপিতে যোগদানকারী নবাগত দুই নেতা বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপিতে যোগদান অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ইমরুল মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho