1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মাহামদুল হাসান বাপ্পিকে যুবদল কেন্দ্রীয় কমিটিতে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মুকসুদপুরে আনন্দ মিছিল

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২১০ Time View

মাহামদুল হাসান বাপ্পিকে যুবদল কেন্দ্রীয় কমিটিতে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মুকসুদপুরে
আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে গোপালগঞ্জের কৃতি সন্তান মাহমুদুল হাসান বাপ্পী নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঘোষিত যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন।

রবিবার (৭ জুন) বিকেলে নবনির্বাচিত এই নেতাকে অভিনন্দন জানিয়ে মুকসুদপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইউম শরিফ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক মোঃ হানিফ মুন্সী,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা ওলামা দলের আহ্বায়ক এনামুল হাসান মাসুদ, সদস্য সচিব মিরান শরিফ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অন্তর, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মাহমুদুল হাসান বাপ্পী দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর রাজনৈতিক দক্ষতা, ত্যাগ, নিষ্ঠা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় কমিটিতে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
বক্তারা আরও বলেন, নতুন দায়িত্বে তিনি যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সংগঠনের কার্যক্রমকে নতুন মাত্রা প্রদান করবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho