1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৩৩ Time View

গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রিকি শেখ স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মান্দারতলা ইসলামাবাদ গ্রামের হাফিজুর রহমান বাধনের বাসায় অভিযান চালায়।
এ সময় তার সহযোগী মানিক মিয়া ও সজিব খানকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া মানিক মিয়া মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে এবং সজিব খান গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কথিত মাদক কারবারি হাফিজুর রহমান বাধনের সহযোগী হিসেবে কাজ করতেন।
বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করতেন তারা।
তিনি আরও জানান, এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত হাফিজুর রহমান বাধনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho