1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মাদক কারবারিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফরিদগঞ্জ থানার সামনে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪১ Time View

মোঃ নাঈম হোসেন পলোয়ান:

চাঁদপুরের ফরিদগঞ্জে দিন-রাতে প্রকাশ্যে মাদক সেবীদের যাতায়াত ও নতুন প্রজন্মকে নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে অভিভাবকদের। মাদক কারবারিদের বাধা দিলে মারধর ও হত্যার হুমকির ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আটকের দাবিতে মানববন্ধন করে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ থানার সামনে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোকজন এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, আতিক খান, রিমা আক্তার, শাহআলম খান, আব্দুল হাই মুন্সি ও মুক্তা বেগম।

বক্তারা বলেন, এক সময়ের শিক্ষা-দীক্ষায় এগিয়ে থাকা বালিথুবা পশ্চিম ইউনিয়নটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিশেষ করে ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের অবস্থা ভয়াবহ। ওই গ্রামের বরকন্দাজ বাড়ির একটি পরিবারের প্রায় সবাই মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি ওই পরিবারের দুই সদস্য মাদকসহ আটক হলেও কয়েক দিনের মধ্যে তারা জামিনে বেরিয়ে এসে আবারো ব্যবসাসহ  হুমকি – দমকী দিচ্ছে। ওই এলাকার  নারী-পুরুষসহ এলাকাবাসী রাস্তায় নেমে এসেছে। বক্তারা অবিলম্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মাহবুব, আলমগীর, আব্দুল্যাহ, রুবি, হাসিনাসহ সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কিছু কিছু সময় দেখা যায়, মাদক কারবারিদের আটক করে আদালতে পাঠালে দু’দিন পর তারা জামিনে এসে পুনরায় মাদক কারবার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho