1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন করলেন ডাঃ কে এম বাবর এমপি মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জ এলজিইডি’র নবাগত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান গোপালগঞ্জে আলোচিত বিচারক মোঃ সুজন মিয়ার বদলি, আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে পদায়ন কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

নিখোঁজের ৫ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, আটক-২

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১০ Time View

নিখোঁজের ৫ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, আটক-২

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। নিহত শহিদুল মাতুব্বর (৪০)মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের মৃত ছালাম মাতুব্বরের ছেলে। পরিবার সূত্রে জানা যায়,গত ৬ জুন সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি)
করা হয়।

পুলিশ জানায়, ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী নূর হোসেন মাইকেল ও পলাশ কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাজৈর উপজেলার পান্তাপাড়া এলাকার কালামৃধা সড়কের পাশের একটি জলাশয় থেকে শহিদুল মাতুব্বরের মরদেহ উদ্ধার করেন। উদ্ধারকৃত মরদেহ ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনার জন্য পুলিশের তদন্ত অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho