1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৬৪ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাসুদ রহমান ঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৩ জুন) দক্ষিণ জলিরপাড় থেকে গজারিয়া পর্যন্ত চলমান কার্পেটিং সড়কের দুই পাশে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রোপণকৃত চারার মধ্যে রয়েছে ৩০০টি তালগাছ, ১০০টি নিমগাছ এবং ১০০টি সোনালু গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান, সহকারী প্রকৌশলী আমিনুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ,
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রভাস কুমার সাহা,
জলিরপাড় ইউপি চেয়ারম্যান বিভা মণ্ডল, জলিরপাড় বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমীর শাখারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের আন্তরিক সহযোগিতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের তত্ত্বাবধানে পরিবেশ সুরক্ষায় এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি সফল করা হবে।

স্থানীয়রা জানান, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সক্রিয় ভূমিকা এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ মুকসুদপুরকে একটি সবুজ ও পরিবেশবান্ধব উপজেলায় পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho