1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করলেন ইউপি চেয়ারম্যান খোকন

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৪৬ Time View

প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করলেন ইউপি চেয়ারম্যান খোকন

নিজস্ব প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সাদুল্লাপুর ইউনিয়নেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশপ্রেমী শ্রী সমর চাঁদ মৃধা খোকনের ঐকান্তিক প্রচেষ্টায় ইউনিয়ন জুড়ে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।

এ সময় সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আনন্দ হালদার, ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মিঠু রত্ন, গ্রাম পুলিশ সমীর ওঝা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে চাই।” স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণে সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho