1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৬০ Time View

গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে জমজমাট বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সমর্থক) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 আজ মঙ্গলবার (১৬ জুন) বিকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (আর্জেন্টিনা বনাম ব্রাজিল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  

এ সময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান সহ অন্যান্য দফতরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। 

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ সকলকে উপস্থিত থেকে খেলা উপভোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ ছাড়াও জেলা পুলিশের সকল স্তরের সদস্যগণ, ফুটবল প্রেমী বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের বিপুল সংখ্যক ভক্ত সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ ফুটবল-২০২৬ (সমর্থক) ফাইনাল খেলায় ব্রাজিল আর্জেন্টিনাকে বিরতির আগে এক শূন্য গোলে এগিয়ে থাকে পরে বিরতির পর আরো দুটি গোল করে বিজয় নিশ্চিত করে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল এ ম্যাচে যদিও বা আর্জেন্টিনার খেলোয়াড়েরা খেলার সমতা ফেরাতে আপ্রাণ চেষ্টা করে রানার্স আপ হন। পরে টুর্নামেন্টে অংশ নেওয়া উভয় দলের সকল খেলোয়াড়দের মাঝে মেডেল পড়িয়ে দেন আমন্ত্রিত অতিথিগণ। 

সবশেষে বিজয়ী দল (ব্রাজিল) কে চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho