1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে মুকসুদপুরে কর্মশালা

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১১৫ Time View

জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে মুকসুদপুরে কর্মশালা

মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ

জাল নোট শনাক্তকরণ ও এর প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুকসুদপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে মুকসুদপুর উপজেলা অডিটেরিয়ামে এ কর্মাশালার আয়োজন করে সোনালী ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখা।

“জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২০২৬” শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, গোপালগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু। সঞ্চালনা করেন সোনালী ব্যাংক মুকসুদপুর শাখার ব্যবস্থাপক রতন কুমার দাস।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান। তিনি জাল নোটের বিভিন্ন বৈশিষ্ট্য, শনাক্তকরণের আধুনিক কৌশল এবং প্রতিরোধে করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেন।

বক্তারা বলেন, জাল নোট প্রতিরোধে ব্যাংকিং খাত, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা ও যথাযথ জ্ঞানই পারে জাল নোটের বিস্তার রোধ করতে।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে মুকসুদপুরের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা প্রদান করে।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সচেতন নাগরিক, প্রিন্ট ও ইলেকট্রনিক্সের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho