1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২৮ Time View

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারেফ হোসেন মোল্লাকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বীর মুক্তিযোদ্ধাগণ।

রোববার (২১ জুন) সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে
গোপালগঞ্জ সদর উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

মানববন্ধনে গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছবেদ আলী ভূঁইয়া ও ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. মোশারেফ হোসেন মোল্লা সহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারেফ হোসেন মোল্লার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এছাড়া, অপপ্রচার বন্ধ এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন এবং মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা র‍্যালি নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho