1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

‎ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২৫ Time View

‎ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠিত

‎মোঃ নাঈম হোসেন পলোয়ান:

‎ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২১ জুন ২০২৬ ইং) সকাল ১১টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. মাছুম বিল্লাহ্।

‎কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক কে. এম. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং গনিত বিভাগের প্রভাষক মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. নাছির উদ্দিন মিঠু।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর শাহ মো. মাছুম বিল্লাহ্ বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সফলতার জন্য কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও নিয়মিত অধ্যয়নের কোনো বিকল্প নেই। আমি আশা করি, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হবে এবং কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখবে।

‎এসময় আরও বক্তব্য রাখেন কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মো. মোবারক করিম খাঁন, সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মো. আনিসুর রহমান মজুমদার এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. আকরাম হোসাইন।

‎বক্তারা শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় সাফল্য কামনা করে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান। পরে পরীক্ষার্থীদের কল্যাণ ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক শরিফ মো. আব্দুল কুদ্দুস।

‎অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ আরো উপস্থিত ছিলেন কলেজের ভুগোল বিভাগের প্রভাষক শাহীনা আক্তার, সমাজকর্ম বিভাগের প্রবাষক সামিয়া আফরোজ, রোমেনা সুলতানা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ রেদোয়ান হোসাইন, কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ মোবারক হোসাইন মোল্লা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন আক্তার, আব্দুল হান্নান শেখ, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফাহিমা সুলতানা এবং বাংলা প্রভাষক রায়হানুল ইসলাম সৈকত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho