1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত মুকসুদপুরে একাত্তর টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন ‎ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠিত গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে মুকসুদপুরে কর্মশালা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তফা গাজীর কবর জিয়ারত করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি মুকসুদপুরে কৃষকের মাঝে নারকেল চারা ও সার বিতরণ আশিকুর রহমান মুন্সি ঃ ত্রিশালে ৬৫৯ পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১ Time View

কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায়
অবৈধভাবে এস্কেভেটর (ভেকু মেশিন) দিয়ে মাটি কাটার অভিযোগে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ।

গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার (২১ জুন) দুপুরে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা বিলে অবৈধভাবে মাটি কেটে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মাসুম বিল্লাহ ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ এর ১৩ নং ধারার অপরাধে অভিযুক্ত রথীন বৈদ্য (৩৫) কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন। রথীন বৈদ্য সাদুল্লাপুর ইউনিয়নের রঞ্জিত বৈদ্যের ছেলে। এছাড়াও একই অপরাধে পিঞ্জুরি ইউনিয়নের ফজর আলী বিশ্বাসের ছেলে আবুল আহাদ বিশ্বাস (৩৫) কে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা করেন এবং জরিমানার অর্থ আদায় করেন।

ফসলি জমি রক্ষার্থে গোপালগঞ্জ জেলা প্রশাসনের দিকনির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho