1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ তিন মাস পর প্রশাসনের হস্তক্ষেপে খুলে দেওয়া হলো চলাচলের একমাত্র রাস্তা মুকসুদপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত মুকসুদপুরে একাত্তর টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন ‎ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠিত গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে মুকসুদপুরে কর্মশালা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তফা গাজীর কবর জিয়ারত করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি মুকসুদপুরে কৃষকের মাঝে নারকেল চারা ও সার বিতরণ আশিকুর রহমান মুন্সি ঃ

দীর্ঘ তিন মাস পর প্রশাসনের হস্তক্ষেপে খুলে দেওয়া হলো চলাচলের একমাত্র রাস্তা

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২ Time View

দীর্ঘ তিন মাস পর প্রশাসনের হস্তক্ষেপে খুলে দেওয়া হলো চলাচলের একমাত্র রাস্তা

মো. নাঈম  হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ এলাকার ফজল বেপারী বাড়িতে দীর্ঘ তিন মাস ধরে বন্ধ থাকা চলাচলের একমাত্র রাস্তা প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় খুলে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া দিয়ে দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে দেয়। ফলে কয়েকটি পরিবার কার্যত ঘরবন্দী হয়ে পড়ে এবং স্বাভাবিক যাতায়াত ব্যাহত হয়। এতে পরিবারগুলোকে চরম দুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই পথটি বন্ধ করে দেওয়ায় বাড়িতে প্রবেশ ও বের হওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

অন্যদিকে অভিযুক্ত পক্ষের সদস্য মাসুদ হোসেন, মমিন হোসেন, আলমগীর হোসেন রাজা, সোহেল এবং হান্নানের স্ত্রী লাসমিন আক্তার দাবি করেন, তাদের বিরুদ্ধে সুরমা বেগম বাদী হয়ে নিষেধাজ্ঞার মামলাসহ মোট সাতটি হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মিথ্যা ও বানোয়াট অভিযোগের মাধ্যমে তাদের জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এছাড়া তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

তারা আরও জানান, এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এবং নিজেদের জমিতে বেড়া দিতে বাধ্য হন। এ বিষয়ে তারা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত পক্ষের ভাষ্য, উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শনে এলে তারা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বেড়া অপসারণ করেন এবং চলাচলের রাস্তা পুনরায় খুলে দেন।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও জমি-সংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho